মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ
কাজিপুরে ২০২২/২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি পূনর্বাসন কর্মসুচির আওতায় ক্ষুদ্র ওপ্রান্তিক কৃষক দের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই সকালে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণঅধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিতরণ কালে উপস্থিত স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান, মাইজবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শওকত হোসেন , কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিদ রায় , ফয়সাল আহমেদ সহ অন্যান্য উপসহকারি কৃষি অফিসারবৃন্দ । মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪ শ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। একজন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ ডিএমপি সার, ১০ কেজি এমও পি সার কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়।