সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
কাজিপুরে বজ্রপাতে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে। শক্রবার ২৯ জুলাই কাজিপুর উপজেলার চর মাইজবাড়ি গ্রামের বজ্রপাতে দুইজন নিহত এবং এক গৃহবঁধূ গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মাইজবাড়ি গ্রামের নুরুজ্জামান (৬৩) এবং একই গ্রামের মৃত মনসুর আলীর পুত্র জিল্লুর রহমান( ৫২)। এছাড়া বজ্রপাতে নিহত নুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা বেগম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস ও স্থানীয়রা জানিয়েছেন ঘটনার সময় দুইজন দিনমুজুর চর মাইজবাড়ির জমিতে পাট কাটতে যান। দুপুর ১.২০ মিনিটে হটাৎকরে মুসুলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। চর এলাকায় জমি হওয়ায় কোথাও আশ্রয় নেয়ার সুযোগ না থাকায় তারা বৃষ্টির মাঝেই দুজন জমির পাট কাটতে থাকেন । উপরেল্লিখিত সময়ে বজ্রপাত হওয়ায় দৃজন ঘটনাস্থলে মারা যান। তবে নুরুজ্জানের স্ত্রী আনোয়ারা বেগম একটু দুরে থাকায় তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান। হৃদয়বিদারক এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।