রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের (হরিহর) ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন (হরিহর) ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল মেম্বার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহামদ এর সন্তান মোঃ জামাল উদ্দিন।
পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সদস্য, সাবেক তুখোড় ছাত্রনেতা কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন এর ছোট ভাই সাবেক ছাত্রনেতা মোঃ জামাল উদ্দিন পূর্বের বিলুপ্ত কমিটিতে পদুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও (হরিহর) ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। সম্প্রতি হরিহর ৩ং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদ প্রার্থী ছিলেন জামাল উদ্দিন।
গত ২৯ জুলাই রাজার হাট দলীয় কার্যালয়ে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে জামাল উদ্দিন সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য গরীববন্ধু এরশাদ মাহমুদ, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ দুলাল কান্তি দাস, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হরিহর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহামদ স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ।