বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের (জাইমা রহমান) ৩১তম জন্মদিনে বগুড়া শহরে দোয়া মাহফিল করা হয়েছে। কেক কেটে জন্মদিনের উৎসব করা হয়নি। বিনামূল্যে চিকিৎসা সেবা, মানবিক কার্যক্রম, শিক্ষার্থীদের হাতে উপহার, দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণসহ দিনভর ব্যতিক্রম কর্মসূচি আয়োজন করা হয়। শিবগঞ্জ উপজেলার ৫৪৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।রোববার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মুখে হাসি ফুটিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার মেধাবী শিক্ষার্থীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেন। একই সঙ্গে ১ হাজার ৫০০জন শিক্ষার্থীকে দেওয়া হয় ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত মগ।বাদ আছর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পুত্র আরাফাত রহমান কোকোসহ প্রয়াত জিয়া পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। নন্দীগ্রাম উপজেলায় খাসি জবাই করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। বুড়ইল ইউনিয়নের বীরপলী এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে ৫ শতাধিক এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লী। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য এড. একেএম মাহবুবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলাম মামু, শেখ তাহাউদ্দিন নাহিন, সহ-সংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর গেদা, শামীম রেজা শামীম, আরফানুর রহমান রেন্টু, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এছাড়া পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, রাকিবুল ইসলাম শুভ, সৈয়দ আব্দুল গফুর দারা, সাইদুজ্জামান শাকিল, আলামিন সরকার এবং উজ্জল হোসেন।