গাজীপুর পুবাইল প্রতিনীধিঃ ২৩/০২/২০২১ ইং গাজীপুর মহানগর পুবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের করমতলার ক্রিসেন্ট ক্যামিকেল ফ্যাক্টরীর উত্তর পাশের কুদাব সড়কের পাশে বালুর নিচ থেকে তুহিন হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। ২৩/০২/২০২১ ইং মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালেরম মর্গে পাঠানো হয়েছে। নিহত তুহিন হোসেন গাজীপুর জেলার টংগী পূর্ব থানারসিলমুন এলাকার মৃত জনি মিয়ার ছেলে। সে পেশায় অটোরিকশা চালক। তুহিন আমতলী এলাকার অটোরিকশা মালিক জামালের অটোরিকশা ভাড়ায় চালাতেন। থানা সু্ত্রে জানা যায় রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার সময় বালুর নিচে লাশের হাত দেখতে পেয়ে পরিবারের লোকজন কে জানায়। পরে স্হানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা আসামা আক্তার জানান গত ২০/০২/২০২১ ইং তারিখ শনিবার বিকালে গাড়ি চালানোর জন্য গাড়ি নিয়ে বাড়ীথেকে বের হয়, গভীর রাত হয়ে গেলেও আমার ছেলে বাড়ীতে না আসিলে বিভিন্ন জায়গায় খোজাখুজি করি, ্কোন তথ্য না পেয়ে টংগী পূর্ব থানায় একটি সাধারণ ডাইরী করি। নিহতের মা আরও জানায় অটোরিকশার মালিক জামাল গত রবিবার মিরের বাজার তুরাগ পাম্পের পাশ থেকে অটোরিকশা গাড়িটি ব্যাটারী ছাড়া পায়। পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাজমূল হক ভুঁইয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেন। ধারনা করা হচ্ছে গাড়ি ছিনতাইকারী চক্রের কাজ। ওসি তদন্ত মো শাহ আলম জানান জোড়গতিতে তদন্তের কাজ চলছে এবং হত্যাকারীদের ধরার চেষ্টাচলছে।