গোমস্তাপুর, প্রতিনিধি: দায়িত্ব নিলেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন মতি। বৃহস্পতিবার দুপুরে তিনি বিদায়ী মেয়র তারিক আহমদের নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় বর্তমান ও সাবেক কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩য় ধাপে গত ৩০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ রহনপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিউর রহমান খাঁন জয় লাভ করেন। এদিকে, নবনির্বাচিত মেয়র মতি জানান,তার মেয়াদকালে তিনি রহনপুর পৌরসভাকে একটি আধনিক পৌরসভায় রুপান্তরিত করবেন বলে জানান।