ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকায় বিরল প্রজাতির একটি নীলগাই আটকের পর জবাই করার পরিকল্পনা...
Day: February 24, 2021
natv 24 ডেস্ক: সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপিই এখন স্বীকার করেছে যে অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী...
natv 24 ডেস্ক : খাবার খেয়ে অনেকেই হজম নিয়ে জটিলতায় ভোগেন। তবে এর সমাধানটা অনেকটা জটিল অর্থাৎ,হজমশক্তিকে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাজারে ৩টি দোকান মালিককে বিভিন্ন অপরাধে জরিমানা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার...
ডেস্ক : বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতের...
ডেস্ক: সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর একেক এলাকার মার্কেট ও দোকানপাট। জেনে নিন আজ বুধবার রাজধানীর...
ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রেমিকা নিতুকে (১৮) বাঁচাতে গিয়ে সাইফুল ইসলাম (২৬) নামে এক প্রেমিক ট্রেনের...
ঠাকুরগাঁওপ্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এক পক্ষ বলছে বড়ইপারাকে কেন্দ্র করে, অপর পক্ষ বলছে জমিজমাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের এসিল্যান্ড বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আলম (৫০), আদম (৪৭), লাবু (২২), সাকিলা আক্তার (৩৮), রেজাউল (৫০)। পুলিশ জানায়, আদম আলীর প্রতিপক্ষ রসুলের সাথে দ্বন্দের জেরে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার মুল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আদম আলীর পরিবারের স্বজনদের দাবি বাড়ির পাশে বড়ই পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রসুলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাদের লোকজনই বেশি আঘাতপ্রাপ্ত হয়। অপর পক্ষে রইসুলের স্বজনরা জানায় দীর্ঘ দিন ধরে জমি নিয়ে আদম আলীর পরিবারের সাথে দ্বন্দ চলছিল। তারা জোরপূর্বক আমাদের কিছু জমি দখল করেছে। এ ব্যাপারে মামলা চলমান রয়েছে। আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত কয়েক জন কর্মচারী বলেন, হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা দেবে কে ? আমাদের জন্য দায়িত্ব পালন করাটাই কষ্টকর হয়ে দাড়িয়েছে। আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মেইসাম সোহবান বলেন জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলকে ৬/৭ জনের একটি দল এসে ব্যাপক মারধর করতে থাকে। এ সময় পুলিশ এসেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না। এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানা যায় বড়ই পাড়াকে কেন্দ্র করে আদম আলীর পরিবারের সদস্যদের সাথে রইসুলের পরিবারের সদস্যদের দ্বন্দ বাঁধে। উভয়ের মধ্যে সংঘর্ষে আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি