মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী
ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোনামুখী উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রয়াত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর প্রেসিডিয়াম সদস্য,
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ মোহাম্মদ নাসিম (এমপি)’র স্মরণ করে
সোমবার বিকালে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ নাসিমের
জ্যেষ্ঠ পুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, উত্তরের কৃতি সন্তান
বর্ষীয়ান নেতা মোহাম্মাদ নাসিমের রাজনৈতিক নানা দিক নিয়ে স্মৃতিচারণ
করেন। তিনি বলেন, আলহাজ¦ মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন সফল
রাজনীতিবিদ। মোহাম্মদ নাসিমের স্থান কোনদিনই পূরন হবে না, বাবার রেখে
যাওয়া অসম্পূন্ন কাজগুলো আপনাদেরকে সাথে নিয়ে করে যেতে চাই। আপনারাই
আমাকে দেখে রাখবেন। তিনি আরো বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি হারালো এক
মহান রাজনীতিবিদকে, আর আমরা হারালাম আমাদের অভিভাবককে, আপনারাই আমার
অভিভাবক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দাদা ও বাবার আদর্শ
নিয়ে এলাকার উন্নয়ন করতে পারি। পথসভায় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা
চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত
হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলু। অত্র ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় এবং অত্র
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আজগর আলী তালুকদারের সভাপতিত্বে
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক উজ্জল কুমার
ভৌমিক, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ ও তার
অঙ্গসংঠনের নেতাকর্মীবৃন্দ। মোহাম্মাদ নাসিমের মাগফেরাত কামনায় দোয়া ও
মোনাজাত পরিচালনার মাধ্যমে পথসভাটি শেষ হয়। এর পূর্বে উপজেলার শুভগাছা
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে কেন্দ্রীয়
১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ মোহাম্মদ নাসিম (এমপি)’র আত্মার মাগফেরাত
কামনা করে বাদ জোহর সীমান্তবাজার মারকাজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল
অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর
শাকিল জয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শওকত হোসেনসহ অন্যান্য সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ।