মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক এবং বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সন্ধ্যার আগে পুলিশের সোর্স সোবাহান তার সহযোগীদের সাথে নিয়ে রনির বাড়ির সামনে এসে ফোনে ডেকে নেয়। এরপর বাড়ির সামনেই রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় রনির ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাতকরা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরেরবাদুড়তলা থেকে ছেলের দুই বন্ধু বেড়াতে আসে। পাড়ায় আড্ডা দেয়া নিয়েমালগ্রামের নোমান ও রাকিবের সাথে তাদের ঝগড়া হয়। এ নিয়ে সমঝোতাবৈঠকও হয় এলাকায়। কিন্তু পুলিশের সোর্স সোবাহান তার মতো করেবিচার করতে চান। কিন্তু রনি সাড়া না দেয়ায় সোবাহান তার উপর ক্ষুব্ধ হয়েউঠে ১৮ জুলাই রনি ও তার ভাগিনাকে বাড়ি থেকে ডেকে বের করেউপুর্যপরি ছুরিকাঘাত করে। এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমাপরদিন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেফতার করে।বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান , এ হত্যাকান্ডে একজনকেগ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারে চেস্টা চলছে।