মোঃ মনিরুল ইসলাম,নাচোল-(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বিরের ২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে, ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে আওয়ামীমী লীগ কার্যালয়ে মোমবাতি জেলে, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এ জন্মবার্ষিকী পালিত হয়।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ঐতিহ্যবাহী পরিবার। জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল এর দৌহিত্র।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জ্যোতি, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মেসবাউল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুজ্জামান মাসুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।