Exif_JPEG_420
সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা ও গনতন্ত্রের মানুষ কন্যাজননেত্রী শেখ হাসিনাকে রাজশাহীর সমাবেশ থেকে বিএনপি নেতা চান মিয়া কর্তৃক প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি প্রদর্শনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশঅনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগ সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টি.এম আবু হানিফ মাইনুর তালুকদারের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, আলহাজ্ব ইসাহাক আলী তালুকদার,ফিরোজ ভুইয়া,সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, এ্যাডঃ আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী মৎসজীবীলীগের সহ-সভাপতি সুরুজ জামাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস শেখ, রেজাউল ইসলাম খোকা, মোশারফ হোসেন চয়েস,খোকন ব্যাপারী,যুগ্ম- সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আসাদুজ্জামান শাহীন,সাংগঠনিক মোহাম্মদ আলী জিন্নাহ, ইউসুফ আলী, মোয়াজ্জেম হোসেন বাবলু,হোসেন আলী,জহুরুল ইসলাম,আয়শা নাসরিন এ্যামেলী, সোহেল আহমেদ, আরিফুল আরিফ,আব্দুস সামাদ টেলি প্রমূখ উপস্থিত ছিলেন। আওয়ামী মৎসজীবী লীগের ২০ প্রতিষ্ঠা বার্ষিকীউপলক্ষে সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন মুক্তির সোপান চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে সমবেত হয়ে জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।