সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার দরিদ্র কৃষক আব্দুল খালেক মিয়ার প্রায় এক বিঘা জমির ব্রি- ২৯ জাতের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিলেন বেলকুচি পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। কৃষক আব্দুল খালেক মিয়ার সন্তুষ্টি প্রকাশ।
গত (২৩ মে) মঙ্গলবার সকাল থেকে বেলকুচি পৌর ছাত্র লীগের সভাপতি আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস এর নেতৃত্বে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা দরিদ্র কৃষক আব্দুল খালেকের ধান কাটা শুরু করে।
সুত্রে জানাযায়, বেলকুচি পৌর এলাকার দেলুয়া দরিদ্র কৃষক আব্দুল খালেক তাঁর এক বিঘা জমিতে ব্রি-ধান ২৯ আবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় পোকামাকড় ও রোগবালাই দেখা না দেওয়া জমিতে চাষাবাদ করা ধানের ফলন ভালো হয়েছে। আশানুরূপ ফলন মিলবে বলে বুক বেঁধেছিলেন কৃষক আব্দুল খালেক।
চলতি মৌসুমের বৈশাখ মাস পেরিয়ে গেছেইতোমধ্যে আবাদকৃত ধান কাটার উপযোগী হওয়ায় ধানকাটা শ্রমিক (কৃষক) সংকট ও শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে আর্থিক সংকটে ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না।
এলাকার লোকেদের মারফত বিষয়টি অবগত হয়ে বেলকুচি পৌর ছাত্র লীগের সভাপতি আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎসর নেতৃত্বে ৩০- ৩৫ জন নেতাকর্মী গিয়ে কৃষক আব্দুল খালেকের নিকট সার্বিক বিষয়ে অবগত হয়ে জমিতে থাকা পাকা ব্রি- ২৯ জাতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে কৃষক আব্দুল খালেক বলেন, আমার জমিতে রোপন কৃত ধান পেকে যাওয়ার পর ধানকাটা শ্রমিক সংকট দেখা দেয়। এছাড়াও শ্রমিকদের মজুরী বৃদ্ধির ফলে আর্থিক সংকট দেখা দেয়ায় জমির ধান কাটায় সমস্যা দেখা দেয়। এলাকাবাসির কাছে বিষয়টি অবগত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমি অনেক উপকৃত হয়েছি। তিনি মানবতার সেবায় এগিয়ে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।