সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-নানা আয়োজনের মোধ্যে দিয়ে সিরাজগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন,কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ করাসহ। সকাল ৯ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে সুবর্ণ অহংকার স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়সহ সকল শ্রেণীপেশার মানুষের অংশ গ্রহণে এক শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্য ও ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা এবং ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে দোয়া- মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান,সহকারি প্রকৌশলী মোঃ আব্দুস সালাম,সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর আলম, উপ-সহকারী প্রকৌশলী মোর্শেদ মিয়া, ইসলাম,সোহেল রানা,সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগনউপস্থিত ছিলেন।