গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ড. অজিত দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। প্রধান আলোচক ছিলেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন – উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশফাকুর রহমান রাসেল,বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ জেলা শাখার সহ-সভাপতি গুলনাহার খানম, সাধারণ সম্পাদক এসকে হেলাল উদ্দিন প্রমূখ।