মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ নারগিস (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধারের পর তার মেয়ে ও জামাই এর হাতে তুলে দিলেন নওহাটামোড় ফাঁড়ি পুলিশ।বুধবার (৯জুন) ১২ টায় তাকে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ মেয়ে ও জামাই এর হাতে তুলে দেয়।স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যার পর প্রতিবন্ধী ওই নারী উপজেলার কৃষ্ণপুর কাশিবাড়ি গ্রামে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা বিষয়টি নওহাটা পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে জিজ্ঞাসাদ করেন। এসময় তিনি নিজের নাম বলতে পারলেও আর কিছু বলতে পারছিলেন না।
মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিনের নির্দেশনায় ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।এরপর এসআই জিয়াউর রহমান বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী নারীর পরিচয় বা পরিবারের খোঁজ দেয়ার জন্য সহযোগিতা চেয়ে ছবি প্রকাশ করেন। সেখান থেকে ওই নারী নাম ও ঠিকানা নওগাঁ সদর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় গ্রামের বাড়ি বলে নিশ্চিত হওয়া যায়।নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান বলেন, ৫দিন পূর্বে নারগিস নামের এক মানসিক প্রতিবন্ধী নারী বাড়ি থেকে নিখোঁজ হয় বলে পরিবারের কাছ থেকে জানতে পারি। তিনি মানসিক প্রতিবন্ধী বলে তারা জানায়। ওই নারীকে উদ্ধারের পর ওসি স্যারের নির্দেশনায় তাকে তার মেয়ে ও জামাই তুলে দেওয়া হয়।