মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধি:গত ১০/০৬/২০২১ তারিখে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে মানব মুক্তি সংস্থার কর্তৃক আয়োজিত অক্সফ্যাম ও সিপিডির বাস্তবায়নে গনতান্তিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহন প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উপজেলার হল রুমে সরকারের নীতিমালা বাস্তবায়নে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার উপজেলা নিবাহী অফিসার ,উপজেলা চেয়ারম্যান,উপজেলা ভাইস চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা ভারপ্রাপ্ত যুবউন্নয়ন কর্মতর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থল ও ঘোরজান ইউনিয়নের চেয়ারম্যান। এতে সিরাজগঞ্জের জন্য সিপিডির সুপারিশ গুলো প্রতিবেদন তুলে ধরেন স্থল ও ঘোরজান ইউনিয়নের পক্ষে মোঃ শহিদুল ইসলাম, সিবিওর লোকজন তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তাগন তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়াও সংলাপে উপস্থিত ছিলেন মানব মুক্তি সংস্থার স্কুল ফিটিং প্রগ্রামের পিসি ,রিকল২০২১ প্রকল সমন্বয়কারী গুরুদাস বিশ^াস এবং উক্ত প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোঃ রাজিব সিদ্দিক সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।