কাজিপুর প্রতিনিধি ঃ গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ
দুইশ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
আটককৃত হলেন উপজেলার মেঘাই গ্রামের মৃত সাইফুল ইসলামের
পুত্র মোহন (১৯) ও একই গ্রামের মোকলেছুর রহমানের পুত্র রাসেল
(২২)। শুক্রবার (২৬ ফেব্রæয়ারি) গভীর রাতে কাজিপুর থানার অফিসার
ইনচার্জ পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে এসআই ফরিদুল ইসলামসহ
সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মেঘাই ঘাট ১ নং স্পার এলাকায়
অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে
দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ পাঁচ হাজার
দুইশত পঞ্চাশ টাকাও উদ্ধার করেছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, ‘
শনিবার (২৭ ফেব্রæয়ারি) আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন
আইনের ৩৬(১) মামলা দিয়ে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো
হয়েছে।