কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের, কাজিপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে ফ্রি
মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে ফেব্রæয়ারী শুক্রবার সকাল ১০ টায় আর ডি
উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে বিনা মুল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ
চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি যমুনা
ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে. এম মুশাররফ হুসাইন । অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ । বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা
ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম। সম্মানিত
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর হমান
সিরাজী। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,
আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল
সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রায় ২৬৭১ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ
বিতারণ করা হয় এবং ২৬৯ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই
করা হয়