চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ সদর থানার নিমতলা সংলগ্ন এলাকায় ‘ডে কেয়ার স্কুল’ মালিক আব্দুল্লাহ হাসানের একতলা বিশিষ্ট বাড়ির জানালার কার্নিশ (ব্যাঙ্কারের) উপর দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে বাসার লোকজন। শুক্রবার দুপুর ১ টার সময় ককটেলগুলো দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক হাসান। পরে পুলিশ এসে নিশ্চিত হয় সেগুলো ককটেল, পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ওসি মোযাফফর হোসেন জানায়, নিমতলা থেকে ৯৯৯ লাইনে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। একটি কালো আরেকটি লাল টেপ দিয়ে মুড়ানো দুটি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।