কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মাসব্যাপী
ক্রিকেট প্রশিক্ষণ এর সমাপনী ও ক্রিকেট প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠীত
হয়েছে । শনিবার (২০ ফেব্ধসঢ়;রুয়ারী) দুপুর ১১টায় জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ
এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায়
মেঘাই ই.ইউ.আই. উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ
করেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এ সময় বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, মেঘাই ইইউ আই
উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকি, সহকারি শিক্ষক আব্দুল মতিন মাস্টার।
প্রীতি ক্রিকেট প্রতিযোগিতায় রানার্স আপ মেঘাই ই,ইউ,আই উচ্চ বিদ্যালয়,
চ্যাম্পিয়ান সোনামুখী উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার
তুলে দেন।