নিলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলা ইটাখোলা ইউনিয়নের সিংদই মাঝাপাড়ায় এ ঘটনা ঘটেছে। বুধবার ০৩ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৪ টা সদরের সিংদই মাঝাপাড়া নামক স্থানে জমি নিয়ে সংঘর্ষে দু পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়ে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা হলেন আমির হোসেন, মোছাঃ মেরিনা আক্তার, জাকির হোসেন জানা যায় একই এলাকার শওকত আলী, ওয়াজেদ আলী, আব্দুল লতিফ গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকায় অতর্কিত ভাবে মারধর করে রক্তাক্ত যখম করে আমির আলী গংদের।এঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয় নাই
এবিষয়ে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু বলেন। এ বিষয়ে আমাকে এখনো অবগত করে নাই।