মোঃ মিজানুর রহমান, গোমস্তাপুর,প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল ষ্টেশন থেকে করোনা পরিস্থিতির কারনে বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৬ টায় রহনপুর থেকে খুলনাগামী ১৬ নং মহানন্দা এক্সপ্রেস ট্রেন চালুর মাধ্যমে যাত্রীবাহী ট্রেনের যাতায়াত আবারও শুরু হয়। দীর্ঘ প্রায় ১৬৫ দিন বন্ধ থাকার পর প্রথম দিনে ২ শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি খুলনার উদ্দ্যেশে রহনপুর ষ্টেশন ত্যাগ করে।
ট্রেন ট্রেনটির লিজ নেয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, যাত্রীদের স্যানিটাইজ করে সামাজিক দুরুত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা মাস্ক ব্যবহার করছে কিনা তা দেখা হচ্ছে। দাঁড়ানো অবস্থায়ঢ বগিতে কোন যাত্রী নেয়া হবেনা বলে তিনি জানান। তিনি আরো জানানএ ট্রেনের ছয়টি বগির প্রত্যেকটিতে তাদের কর্মীরা পিপিই পড়ে দায়িত্ব পালন করছেন।