এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান ‘এডাব’ ঝিনাইদহ জেলা শাখা এ সেমিনারের আয়োজনে করে।এডাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, মানবাধিকার জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, শ্রমিক নেতা ও সাংস্কৃতিক কর্মী একরামুল হক লিকুসহ অন্যান্যরা।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাব ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব এনামুল কবির ও সঞ্চালনা করেন সদস্য শরিফা খাতুন।