মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর ম্যুরালে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি সঞ্চালনায় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, সেকেন্দার আলী, জালাল উদ্দিন, হাফিজুর রহমান, মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী, যুবলীগের নেতা কর্মী, শ্রমিক লীগের নেতা-কর্মী, ছাত্রলীগের নেতাকর্মীসহ প্রমূখ। এরপরে একটি শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপূর্বে সকাল সাড়ে ১০ টায় পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে শোক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আ’লীগ নেতা নাজমুল হুদা, মিজানুর রহমান মাসুম, সাইফুল ইসলাম গোলাপ, সোহেল রানা সোহাগ, কৃষক লীগ নেতা সাঈদ রায়হান মানিক প্রমূখ।