অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান যোগদানের পর শিবগঞ্জ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক চোরা চালান প্রতিরোধ, আগ্নেয় অস্ত্র উদ্ধার, মাদক দ্রব্য উদ্ধার সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানার চৌকস অফিসার হিসাবে মনোনিত হয়েছে। তিনি গত ২৯ জুন শিবগঞ্জ থানায় যোগদান করার পর দেড় মাসের মধ্যে শিবগঞ্জ থানার সৌন্দর্য বর্ধন, অফিসার ইনচার্জ এর কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, থানা ভবনের প্রধান ফটক, থানা চত্বরে দৃষ্টি নন্দন ফুল বাগান, তৈরীতে অক্লান্ত পরিশ্রম ও কাজ সমাপ্ত করতে ব্যপক অবদান রাখেন। এছাড়া তিনি ভাল কাজের জন্য গত ১০ আগষ্ট বগুড়া পুলিশ লাইন মিলনায়তনে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বগুড়ার জেলার ১২টি থানার মধ্যে চৌকস অফিসার ইনচার্জ মনোনিত হয়েছেন। তিনি চৌকস অফিসার মনোনিত হওয়ায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।