মো: জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে
বিদ্যুৎ” এই ¯েøাগানকে সামনে রেখে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস, সুপার
সাইক্লোন আম্পান, কালবৈশাখী ঝড়ের তান্ডব বৈদ্যুতিক খুঁটি উপরে পড়াসহ
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সন্মুখ যোদ্ধার ন্যায় প্রাণপ্রনে নিরলস সেবা
দিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কাজিপুর জোনাল অফিস। তারই
ধারাবাহিকতায় বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের লক্ষ্যে ইতিমধ্যে সমস্ত
এলাকায় মাইকিং, ব্যানার, পোষ্টারসহ লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। এ
বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করছি। এ বিষয়ে ডিজিএম (পবিস-২)
আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে
‘ইতিপূর্বেই কাজিপুর উপজেলার অনগ্রীড এলাকাসমুহে শতভাগ বিদ্যুতায়ন কাজ
সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কিছুকিছু নতুন ঘরবাড়ি নির্মাণের ফলে এবং
নির্ধারিত দুরত্ব সীমার বাহিরে হওয়ায় খুঁটির প্রয়োজনে এখনো যে সকল সম্মানিত
জনগন বিদ্যুৎ সংযোগ পাননি তাদেরকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয়
চেয়ারম্যান মহোদয় আগামী ৩১শে’ আগষ্ট ২০২০ এর মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান
নিশ্চিত করতে বলেছেন। তাই যারা এখনো বিদ্যুৎ সংযোগ পাননি তাদেরকে দ্রæত পল্লী
বিদ্যুৎ অফিসে এসে যোগাযোগ করবেন। তিনি আরো বলেন, বিদ্যুৎ সংযোগ পেতে
নির্ধারিত জামানতের অর্থ ব্যতীত অন্য কোন কোন প্রকার অর্থ/টাকা প্রদান করতে
হবে না। জামানতের অর্থ অফিসে এসে জমা প্রদান করবেন এবং জমার রশিদ গ্রহন
করবেন। বিদ্যুৎ সংযোগের জন্য কোন তৃতীয় পক্ষের সরপাপন্ন না হয়ে সরাসরি অফিসে
যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হলো। বিদ্যুৎ সংযোগ পেতে কেউ কোন
অর্ধ/টাকা দাবী করলে তা অফিসে জানানোর জন্য অনুরোধ করা হলে। এ বিষয়ে সকলের
সর্বাত্মক সহযোগীতা কামনা করছি। উল্লেখ্য কাজিপুর উপজেলার অফগ্রীড এলাকায়
অবস্থিত ইউনিয়ন সমূহে আগামী ডিসেম্বর/২০ এর মধ্যে শতভাগ বিদ্যুৎতায়ন কাজ
সম্পন্ন করার লক্ষে জামালপুর পবিস হতে দ্রæতগতিতে কার্যক্রম চলছে।