মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নন্দীগ্রাম থানা পুলিশ, পুলিশ জনগণের বন্ধু আর এই কথাটি প্রমাণ করতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি শওকত কবিরের দিক নির্দেশনায় থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মোঃ ফারুক হোসেন পিপিএম ও তার নেতৃত্বে পুলিশ সদস্যরা বগুড়া রাজশাহী রোডের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাস গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়ার টাকা, বাস কর্তৃপক্ষের কাছ থেকে যাত্রীদের ফেরত নিয়ে দিচ্ছে, এছারাও ঈদ যাত্রায় সকল যাত্রীকে সাস্থ্যবিধি মেনে চলার সু-পরামর্শ প্রদান করছে, জনগণের জান মালের নিরাপত্তা প্রদানে নন্দীগ্রাম থানা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী শতশত বাসযাত্রী সহ সাধারণ জনগণ, উক্ত অভিযানে নেতৃত্ব প্রদানকারী এসআই ফারুক হোসেন (পিপিএম)’র সাথে কথা বললে তিনি জানান, ঈদযাত্রায় বগুড়া রাজশাহী রোডে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে ও সাস্থ্যবিধি মানা হচ্ছেনা এমন তথ্যের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।