উপজেলা প্রতিনিধি গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে নারীসহ ২৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন লালসবুজের কণ্ঠকে জানান শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২৩ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে ১১ জনকে নিয়মিত মামলা, একজনকে ১৫১ ধারায়ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৭ নারীসহ ৯ জনকে আটক করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।