মোঃ জহুুরুল ইসলাম,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দুপর (পাঁচগাছি)
মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং মুক্তিযোদ্ধা
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের চত্ত¡রে সাবেক
স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত
কামনায় শুক্রবার বাদ জুম্মা বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে
মোহাম্মদ নাসিমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন
কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। মোনাজাতে আরও
অংশগ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ
বাবলু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক উজ্জল কুমার ভৌমিক,
সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, সাবেক যুবলীগ
নেতা জিয়াউর রহমান স্বাধীন, সাবেক ছাত্রনেতা আসাদুল ইসলাম
আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য শিক্ষকমন্ডলী ও
কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মাওলানা আব্দুর কাদের এ দোয়া ও মিলাদ
মাহফিল পরিচালনা করেন।