মোঃজহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুর চরাঞ্চলে সাবেক স্বাস্থ্যমন্ত্রি, ১৪ দলের সমন্বয়ক, সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের এমপি সদ্য প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলার খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয়ের হল রুমে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম সরকার । এসময় আলহাজ্ব মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এনামুল হক। অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং নাটূয়ারপাড়া আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজীউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান চাঁন, নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম সরকার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি সেলিম আক্তার, যুবলীগ সভাপতি দুলাল সরকার, শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম ডন। এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, আ.লীগ নেতা কমল মেম্বর, শিক্ষক লিয়াকত হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ। পরে আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।