আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩ টার দিকে এস আই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই গোলাম রব্বানী, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ জেলা সদরের বাইপাস তালতলি এলাকা হতে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ১১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার বোয়ালিয়া প্রাথমিক পাড়া গ্রামের মৃত জামাল প্রামানিকের ছেলে রাজু প্রামানিক (৩৫) ও শেখ পুরা উত্তর পাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আশরাফুল ইসলাম মিঠু (৩৮)।
এবিষয়ে ডিবি পুলিশের এস আই মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শক্রবার ভোর রাতে সদর থানার বাইপাস তালতলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।