মোঃ আবুল হুসেনঃ- মৌলভীবাজার থেকে। : মৌলভীবাজার জেলা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরও একজন চিকিৎসকসহ নতুন করে ২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।
গত ১৮ জুন রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পৌর শহরের দক্ষিণ বাজারের ব্যবসায়ী ছমির উদ্দিন (৭০) এর রিপোর্ট নেগেটিভ এসেছে।
অাক্রান্তরা হলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ১ জন এবং কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার আব্দুল বাতেন। তবে গত ১৫ জুন হাসপাতালের আক্রান্ত চিকিৎসক আশরাফ হোসেন ভূঁইয়ার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এনিয়ে কুলাউড়ায় আক্রান্তের সংখ্যা ৬৪ জন। তবে এর মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।