শাহীন আলম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে চাঁদা দাবির অভিযোগে ডালিম (৩৫) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার চৌডালা বাজার থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত ডালিম উপজেলার চৌডালা ইউনিয়নের বাজারপাড়া গ্রামের দুরুল হোদার ছেলে। গোমস্তাপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রাক চালক রুহুল আমিন সিমেন্ট ভর্তি ট্রাক চৌডালা বাজারস্থ নাহিদ ট্রেডার্সের সামনে নামানোর জন্য দাঁড় করায় করে। এ সময় ডালিম হাটবাজারের ইজারাদার টোল বাবদ ৫ শত টাকা চাঁদা দাবি ও ও ভয়-ভীতি প্রদর্শন করে। পরে ট্রাক ডাইভার রুহুল আমিন গোমস্তাপুর থানায় অভিযোগ করলে অভিযুক্ত ডালিমকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।