রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় করোনা আশংকায় মৃত ব্যক্তির লাশ দাফনে এগিয়ে আসেনি স্হানীয় কেউ,পরে লাশ দাফন করল গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবী দল। ঘটনাটি সোমবার (১৫ জুন) রাতে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকায় ঘটেছে।পরিবার সূত্রে জানা গেছে, নিহত আব্দুল আলিম(৫০) সোমাবার সন্ধার দিকে স্ট্রোক করলে তাকে পাশ্ববর্তী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।স্হানীয় এ ব্যক্তি জানান, আব্দুল আলিম নামের ব্যক্তিটি মারা যাওয়ার পর করোনা হয়েছে বলে অনেকেই এলাকায় প্রচার করেন এবং মসজিদের মাইকে করোনা রোগী পাওয়া গেছে বলে দোকান পাট বন্ধ ও লোকজনকে ঘরে চলে যেতে বলেন। এলাকায় এমন প্রচার হওয়াতে আতংক দেখা দেয় পুরো এলাকায়।মৃতের বাড়ির উঠানে দীর্ঘ সময় ধরে লাশ পড়ে থাকলেও এগিয়ে আসেনি স্হানীয় কেউ। এলাকার কেউ এগিয়ে না আসায় পরিবারের পক্ষ থেকে গাউসিয়া কমিটির সাথে যোগাযোগ করলে গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের তত্বাবধানে রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের সেচ্চাসেবী কর্মীরা মঙ্গলবার সকালে এসে জানাজা ও লাশ দাফন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুইমাপ্রু রোয়াজা বলেন, হাসপাতালে আনার আগে ওই লোকটি মারা যান। ইসিজি করে মৃত্যু নিশ্চিত হয় চিকিৎসক। মারা যাওয়ার সুনির্দিষ্ট কারন জানাতে পারেননি তিনি।