চট্টগ্রাম প্রতিনিধিঃ দোহাজারী পৌরসভাস্থ বৃহত্তর হাছনদন্ডী এলাকার ৮ নং ওয়ার্ডের একটি অরাজনৈতিক, সামাজিক ও কল্যাণমূখী সংগঠন “আলোর দিশারী” র(২০২০-২০২১) সালের কার্যকরী কমিটি এর কাউন্সিল অনুষ্ঠান গত (১৫ ই জুন) হাছনদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে আলোর দিশারী’ র উপদেষ্টা মুহাম্মদ সোহেল চৌধুরী, হাছনদন্ডী বন্ধন ফোরামের সহ- সভাপতি ও অত্র সংগঠনের প্রধান সমন্বয়ক মুহাম্মদ নাঈম উদ্দীন রাজ ও চন্দনাইশ ছাত্র সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক ও অত্র সংগঠনের সমন্বয়ক আব্দুল মন্নান হৃদয় এর সর্বসম্মতিক্রমে কামরুল হাসান, সভাপতি ও খুরশেদুল আলম কে সাধারণ সম্পাদক এবংমোঃ রবিউল হোসেন রানা কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।নির্বাচিতদের মধ্যে অন্যান্যরা হচ্ছেন,অর্থ সম্পাদকঃ মোঃ আইয়ুব আলী,সমাজ কল্যাণ সম্পাদকঃ রাকিবুল হাসান মারুফ,ধর্ম বিষয়ক সম্পাদকঃ তাওসীফ রেজা,শিক্ষা ও পাঠাগার সম্পাদকঃ মুহাম্মদ রুবেল,প্রচার সম্পাদকঃ জিয়াউর রহমান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক- ওয়াহিদুল ইসলাম।সদস্যরা হলেনঃমফিজুর রহমান,জাহেদুল ইসলাম, শাহাদাত হোসাইন সাকিব, খোরশেদুল আলম,মোঃ মামুন, শিহাব উদ্দীন,মোঃ ইলিয়াস,মোঃ খোরশেদ,রাশেদুল ইসলাম, সাদ্দাম হোসেন,ফারুক আজম, সজীব উদ্দীন,আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, সাব্বির হোসাইন,আতিকুল ইসলাম, রকিবুল ইসলাম, আসিফুল ইসলাম সাইমন,আব্দুর রহিম প্রমুখ।