চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শাহীন আলম : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পিকআপ ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচীর আওতায় ৩জনকে পিকআপ ভ্যান গাড়ীটির চাবি তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব হুমায়ুন রেজা,উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,ক্ষুদ্র নৃ গোষ্ঠী নেতা লুইস টুডু। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ওই প্রকল্পের আওতায় পিকআপ ভ্যান গাড়ীটি ৯ লক্ষ টাকা ক্রয়ে পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জগদিস তুর্কী,জনন জেড়ী ও উজ্জ্বল জেড়ীর হাতে পিকআপ গাড়ীটির চাবি তুলে দেয়া হয়।