মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার প্রতিনিধি। কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় জনজীবন বিপন্ন হয়ে পরেছে। সচেতন মহলের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
মানুষের শরীরে করোনা প্রতিরোধে এন্টিবডি তৈরি করতে সহায়ক হোমিওপ্যাথি ঔষধ আর্সেনিক এ্যালবাম ৩০। এই ঔষধ সেবন করে সফলতা পেয়েছেন অনেক করোনা পজেটিভ রোগীরা।
রোগ নিয়ন্ত্রণে সহায়ক আর্সেনিক এ্যালবাম ঔষধ জীবনে ঝুঁকি নিয়ে কাজ করা মৌলভীবাজার সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা দের সেবনের জন্য মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এর হাতে তুলে দেন জালালাবাদ হোমিও ফার্মেসির স্বত্বাধিকারী ডাঃ মোঃ জুয়েল আহমেদ ফয়েজ।
একই সাথে জেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তাদের জন্য তিনি এই ঔষধ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসারের হাতে তুলে দেন।
হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ জুয়েল মৌলভীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা দিয়ে এবং বর্তমান করোনা পরিস্থিতিতে বাড়ী বাড়ী গিয়ে ঔষধ বিতরণ করে ইতিমধ্যে গরীবের ডাক্তার উপাধি পেয়েছেন।
এসময় ডাঃ জুয়েল বলেন মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় করোনা প্রতিরোধে সহায়ক আর্সেনিক এ্যালবাম ৩০ মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়নে মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে করে আসছি। এর আগে গত ৮জুন সোমবার জেলা প্রশাসক কে কার্যালয়ে কর্মরত সকলের জন্য এই ঔষধ প্রদান করেছি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় এটি সব বয়সের মানুষ সেবন করতে পারবেন।