সামসুজ্জামান সুমন রংপুর ব্যুরোঃ নীলফামারীর কিশোরগঞ্জে এক জেনাটের ব্যবসায়ীর
গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বাদ জুম্মা আনুমানিক ৩টার সময়। নিহত ব্যক্তির নাম
গোলাম মোস্তফা (৪৫), পিতার নাম টন্না মামুদ, বাড়ি উত্তর বড়ভিটা পশ্চিম পাড়া
গ্রামে।
এলাকাবাসী জানায় জুম্মার নামাজ শেষে বাড়িতে এসে সবার অজান্তে তার শোয়ার ঘরে
গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেন। নিহত গোলাম মোস্তফা ২ স্ত্রী ও ৮ সন্তান রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে বড়ভিটা বাজারে জেনারেটরের মাধ্যমে বিদুৎ স্লাপলাইয়ের ব্যবসা
করত।
এ ব্যাপারে বড়ভিটা ইউ,পি চেয়ারম্যান ফজলার রহমানের সাথে মুঠোফোনে কথা হলে
তিনি বলেন ওই ব্যক্তি জুম্মার নামাজ শেষে বাড়িতে এসে আত্নহত্যার ঘটনাটি ঘটিয়েছে
এছাড়া ওই ব্যক্তি তাবলিক জামাত করত।