মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গরীবের ডাঃ জুয়েল আহমদ এর পক্ষ থেকে শেরপুর প্রেসক্লাবের সকল সদস্যদের মধ্যে করোনা প্রতিরোধক ঔষুধ বিতরণ করা হয়।
আজ সকাল ১০টার সময় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এর বাড়িতে ঔষুধ বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় কার্যক্রম শুরু করা হয়।এ সময় উপস্থিত ছিলেন গরীবের ডাঃ জুয়েল আহমদ, প্রেসক্লাবের সদস্য, ফয়েজ উদ্দিন সামছু, রিপন আহমেদ, জালাল আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবুল হুসেন সাজু, প্রমূখ।
পরে ডাঃ জুয়েল আহমদ করোনায় প্রতিরোধক ঔষুধ দিয়ে বক্তব্য প্রদান করেন। এবং তিনি বলেন আমার মৌলভীবাজার জালালাবাদ হোমিও চেম্বার আছে যেখানে আমি অসহায় মানুষকে সেবা দিয়ে থাকি। শুধু তাই নয় আমার বাড়ি কেচবচর প্রতি রবিবার অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকি। সবশেষে সবার সহযোগীতা দোয়া কামনা করে কার্যক্রম শেষ করেন।