কাজিপুর প্রতিনিধি: কাজিপুরে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) ও সমমানের পরীক্ষার
প্রকাশিত ফলাফলে শতভাগ পাশ ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে তারাকান্দি ও মেঘাই স্কুল
শীর্ষস্থানে রয়েছে । এ বছর উপজেলার সাধারণ শাখায় ৬টি কেন্দ্রে ৪,১২৬ জন, কারিগরি শাখায়
৪টি কেন্দ্রে ৫৫৩ জন ও ১টি মাদ্রাসা কেন্দ্রে ২৮৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহন
করে। সার্বিক বিবেচনায় ফলাফলে উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয় সবার শীর্ষে। এ
প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহন করে ১১৮ জন, এর মধ্যে ৪৮ জন জিপিএ ৫ সহ শতভাগ
শিক্ষার্থী উত্তীর্ণ হয় । দ্বিতীয় স্থানে রয়েছে কাজিপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী মেঘাই ইউসুফ
উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ( ই.ইউ.আই)। ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে,
২৪ জন জিপিএ ৫ সহ শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানের
কারিগরি শাখায় ৮ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার শীর্ষ স্থানে রয়েছে। এছাড়াও উপজেলার
অন্যান্য সুনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে গান্ধাইল উচ্চ বিদ্যালয়ে ৬৭ জন জিপিএ ৫, শিমুলদাইড়
উচ্চ বিদ্যালয়ে ২৯ জন জিপিএ ৫, আলমপুর এন.এম উচ্চ বিদ্যালয়ে ২৬ জন জিপিএ ৫,
চালিতাডাঙ্গা বি,বি.এন উচ্চ বিদ্যালয়ে ২০ জন জিপিএ পেয়েছে।