এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: অন্ধকার রাতে আলো কাটায় মাছ ধরতে যাওয়ার পথে ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে অমিত সরদার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) রাতে মহেশপুর পৌর এলাকার পাতিবিলা কৈলাশপুর গ্রামের মাঠে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত অমিত সরদার অদিবাসী পাড়ার মৃত সাধন বিশ্বাসের ছেলে।
এ ঘটনার বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, অমিতসহ বেশ কয়েক জন রবিবার রাতে আলো কাটায় মাছ ধরতে যাওয়ার পথে মাঠে মধ্যে মাটিতে পরে থাকা পানির মটরের তারে পা পরলে অমিত বিদ্যুৎ পৃষ্ট হয়। সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পখে তার মৃত্যু হয়। তিনি জানান যেহেতু বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে সে কারনে থানায় কোন অপমৃত্যু মামলা হয়নি।