মোমিনুল ইসলাম পাবনা থেকে: করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি ঈশ্বরদীর অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর পথে উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৫ই মে) সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি শিশির মাহমুদের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউপি সদস্য আক্তারুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, উপদেষ্টা ও দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজের প্রভাষক রাকিবুল ইসলাম, উপদেষ্টা ও চরছলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির তরুন, উপদেষ্টা খাইরুল বাশার মিঠু।
এসময় সার্বিক সহযোগীতা করেন সহ সভাপতি- নিশান আলী, সাধারন সম্পাদক শামীম উদ্দীন, যুগ্ম সম্পাদক কনক আলী, যুগ্ম সম্পাদক বিকাশ আলী, সাংগঠনিক সম্পাদক-শিপন আলী , সাহিত্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান পাভেল, যোগাযোগ সম্পাদক- সম্রাট আলী, অর্থ সম্পাদক – সাব্বির আলী, পাঠাগার সম্পাদক- রিগান আলী, সহ পাঠাগার সম্পাদক মেহেদী হাসান হৃদয়, তুফান, আরাফাত, জসিম, রাসেল, নাঈম, মুন্না, রনি, কাওছার সহ অনেকে।