মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর, প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে চলামান করোনা পরিস্থিতিতে দুই পুলিশ কর্মকর্তা এবং এক কনস্টেবলের রক্তের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। বৃহস্পতিবার রাতে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করেন। এতে করে পুরো থানা এলাকাকে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার থেকে উপজেলা সদরের ডাকবাংলো হতে থানার কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সার্কেল এসপি স্নিগ্ধ আকতার। তিনি জানান, জেলা পুলিশ লাইনস থেকে একজন পুলিশ পরিদর্শক, দুজন এসআই, দুজন এএসআই এবং ১২ জন কনস্টেবলকে এই আপৎকালীন দায়িত্ব দেওয়া হয়েছে
নতুন দায়িত্ব পাওয়া পরিদর্শক পঞ্চানন জানান, আমরা এখন কাজিপুর ডাকবাংলোতে এসে সব গুছিয়ে নিচ্ছি। এদিকে আক্রান্ত পুলিশ সদস্যগণ থানাতেই অবস্থান করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান এখন থেকে মানুষের চলাচলে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আরও কঠোরতা অবলম্বন নির্দেশনা দেয়া হয়েছে।