ঝিনাইদহে নতুন করে
চিকিৎসকসহ আরও ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার(১৩মে) সকালে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জিনোম সেন্টার থেকে পাঠানো
১০টি নমুনার ফলাফলে ৩ টিতে পজেটিভ পাওয়া যায়।
আক্রান্তদের
মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ১ জন, সদর
উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে।
এ
নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এ পর্যন্ত মোট
৪৩৩ টি নমুনা রিপোর্টের ফলাফল এসেছে। এরমধ্যে নেগেটিভ ৩৯০ টি ও পজেটিভ ৪৩
টি।
ঝিনাইদহের
৬টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এই
উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ১০,
হরিনাকুন্ডু ১, কালীগঞ্জ ৯, কোটচাঁদপুর ৯ ও মহেশপুর উপজেলায় ২ জন আক্রান্ত।
ঝিনাইদহ
সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ
জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।