মো:শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ
জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি’র পক্ষ থেকে জেলা প্রশাসক, জনাব এ জেড
এম নূরুল হকের পক্ষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শিমুল আকতার
উপহার সামগ্রী এবং নগদ ৫,০০০/- টাকা মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শ্যামপুর
ঘোনটোলা গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুমন রেজা’র বাড়িতে পৌঁছে
দেন।
মঙ্গলবার সেখানে
উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফোল ইসলাম , উপজেলা
সমাজসেবা অফিসার কানঞ্চন কুমার দাস সহগণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ অন্যান্যরা ।উল্লেখ্য ,গত কয়েকদিন আগে একইভাবে কানসাটের ওবাইদুল হকের বাড়ীতে নগদ ৫ হাজার টাকা ও বিভিন্ন প্রকার ফলমূল পৌঁছে দেন।