শৈলকুপা ঝিনাইদহ থেকে, রাকিবুজ্জামান জিহাদ : ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সিদ্ধি ও পৌরসভার মতনেজা গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় মহিলাসহ অন্তত ২ জন আহত হয়েছে। আহতরা হলো-সিদ্ধি গ্রামের আলাল উদ্দিন বিশ্বাসের ছেলে মিন্টু ও বল্টু বিশ্বাসের স্ত্রী স্বপ্না খাতুন। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। বুধবার(৬ মে) বিকালে সিদ্ধি গ্রামের মিন্টু বিশ্বাসের ছেলে মাঠে ঘুড়ি উড়াতে যায়। এক পর্যায়ে পৌর এলাকার মতনেজা গ্রামের এনামুলের ছেলের সাথে বাকবিতন্ড জড়িয়ে পড়ে। এ ঘটনাকে পুঁজি করে ওই গ্রামের ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মিন্টুর বাড়িতে হামলা করে। হামলায় মিন্টু ও মিন্টুর ভাইয়ের স্ত্রী স্বপ্না খাতুন আহত হয়।
এ ব্যাপারে দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন জানান, বেশ কিছু দিন ধরে সিদ্ধি ও মতনেজা গ্রামের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। পরে সংঘর্ষের বিষয়টি জানতে তিনি উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।
তমালতলা ক্যাম্প ইনচার্জ এসআই তরিকুল ইসলাম জানান, লোকমুখে শুনেছি দু’দুল গ্রামবাসীর উত্তেজনার কথা লোকমুখে শুনেছি। তবে এবিষয়ে কেউ পুলিশকে জানায়নি।