মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ৩জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতানা পাপিয়া। একজন নারী ও একজন পুরুষ । নারী পেশায় গৃহীনি ঢাকার সাভারে বসবস করতেন। আর পুরুষ ঢাকা আশুলিয়া ফেরত গার্মে›স কর্মী। দুজনের বাড়ী নাচোল ইউপির আন্ধরাইল গ্রামের । অন্য ব্যক্তি হলেন কসবা ইউপির কাজলা চোপড়া গ্রামের । পেশায় তিনি মার্স্টাসের ছাত্র। সে যশোহরের বেনাপোল ব›র থেকে তার দাদাকে আনতে গিয়েছিলো। বর্তমানে স পাতিষ্ঠানিক কায়ারে›াইনে আছে। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল । আজ বুধবার সন্ধ্যয় রিপোর্ট আসে। এ ঘটনায় আজ রাত ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতানা পাপিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, আন্ধরাইল গ্রামের শনাক্ত ব্যক্তির বাড়িটি লকডাউন করেন।