মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
চালিতাডাঙ্গা ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষ গৃহবন্দি হওয়ায়
এসব কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যহ্রত রেখেছে উপজেলা পরিষদ ও উপজেলা
প্রশাসন।তারই ধারা বাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিসের বাস্তবায়নে
চালিতাডাঙ্গা ইউনিয়নে ২০১৯/২০২০ অর্থ বছরে জেলেরা জাটকা আহরণ নিষিদ্ধ হওয়ায়
এলাকার জাটকা আহরণকারী জেলেদের মানবিক সহায়তা মুলক প্রণোদনা হিসাবে খাদ্য
শস্য বিতরণ কর্মসূচী পরিষদ প্রাঙ্গনে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মৎসজীবিদের মাঝে ত্রান বিতরণ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা
পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী।
এসম উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলূ, অত্র ইউনিয়নে
চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সহসভাপ্রতি আতিকুর রহামন মুকুল, উপজেলা মৎস্য
কর্মকর্তা আতাউর রহমান, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পদক রনজু ,সাবেক পৌর
কমিশোনার কুড়ান সহ অন্যান্য ইউপি সদস্য গন । সাবেক স্বাস্ব্য মন্ত্রী বর্তমান
সাংসদ আলহাজ মোহাম্মদ নাসিমের নিদের্শনা ও সহযোগীতায় চালিতাডাঙ্গা
ইউনিয়নের ৭৫ জন (২ মাসের) জেলে পরিবার কে চলমান করোনা প্রতিরোধে সামাজিক
দুরুত্ব বজায় রেখে প্রতিটি পরিবার কে ৮০ কেজি করে চাল, বিতরণ করা হয়। সরকারী ত্রাণ
কার্যক্রমের অংশ হিসাবে অত্র ইউনিয়নের ৩০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে
চালএবং সাবেক সাংসদ প্রকৌশলী জয়ের উদ্যোগে ১ কেজি ছোলা ও আধা কেজি
চিনি বিতরণ করা হয়।স্ব স্ব ওয়ার্ডের মেম্বর ও গ্রাম্য পুলিশের মাধ্যমে বাড়ী বাড়ী ভ্যান
যোগে ত্রাণ পৌছে দেওয়া হয় ।