মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা
ভাইরাস দুর্যোগে কর্তব্যরত
সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয় বিবেচনা করে কাজিপুরের সংবাদ
কর্মীদের পিপিই প্রদান করা হয়।করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার
ঝুঁকি থাকা সত্তে¡ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সংবাদকর্মীরা
দিন রাত নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে আসছে। সোমবার ৪
এপ্রিল বিকেলে এস পি গার্মেন্টসের সিইও প্রকৌশলী এস এম
শাহীন ব্যক্তি উদ্যোগে কর্তব্যরত সাংবাদিক টি এম কামাল, শফিকুল
ইসলাম, জহুরুল ইসলাম, গোলাম কিবরিয়া খান ও আব্দুস সোবহান কে
পিপিই প্রদান করেন। শাহীন জানান, কোভিড-১৯ সংক্রমণ রোধে
প্রয়োজনে আরো অধিক সংখ্যক নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা সম্ভব।
কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ
স¤পাদক খলিলুর রহমান সিরাজী পিপিই প্রদানকারী এস পি
গার্মেন্টসের সিইও এস এম শাহিন কে দুর্যোগে সাংবাদিকদের
পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।