মোঃ জহরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলায় কাজিপুর চালিতাডাঙ্গা ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ নি¤œ
আয়ের মানুষদের মাঝে সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ত্রাণ
সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক স্বাস্ব্য মন্ত্রী বর্তমান সাংসদ
আলহাজ মোহাম্মদ নাসিমের নিদের্শনা ও সহযোগীতায় এবং সাবেক
সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের পরামর্শক্রমে ইউনিয়নের প্রতিটি
ভ্যান,রিক্সা চালক,চা দোকানদার সহ হতদরিদ্র ৪৭৫ টি পরিবারের মাঝে ১০
কেজি করে চাউল এবং এক কেজি ছোলা ও এক কেজি করে চিনি
সামাজিক দুরুত্ব বজায় রেখে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
খলিলুর রহমান সিরাজী । এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান
দ্বীন মোহাম্মদ বাবলু,উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল ও
সহ ইউপি সদস্য গন।